কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় আপনি যদি ইতোমধ্য পরিকল্পনা করে ফেলেন তাহলে এই প্রবন্ধটি আপনার জন্য। প্রবন্ধটিতে আমরা উদ্যোক্তা কি, উদ্যোক্তা কাকে বলে, কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় তার জন্য কি কি পন্থা অবলম্বন করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব।
তাহলে চলুন আর দেরি না করে কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় সে বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
পোস্ট সূচিপত্র: কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায়
উদ্যোক্তা কি (What is entrepreneurship?)
কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় এটি জানতে হলে আপনাকে অবশ্যই উদ্যোক্তা কি সেটি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। উদ্যোক্তা বা entrepreneur শব্দটি এসেছে ফরাসি শব্দ entreprendre থেকে, যার অর্থ হচ্ছে গ্রহণ করা। উদ্যোক্তা হচ্ছেন সেই ব্যক্তি যিনি এমন পণ্য বা সেবা তৈরি করেন এবং বেশিরভাগ ঝুঁকি বহন করে যে বিষয়ে আগে কেউ কখনো ভাবেনি।
অর্থাৎ যে নিজ থেকেই কোনো নতুন ধারণা, পণ্য, পরিষেবা এবং ব্যবসা বা পদ্ধতির উৎস নিয়ে সৃষ্টিশীল কোনো কর্ম করার চেষ্টা করেন তাকেই উদ্যোক্তা বলা হয়। কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় এবং উদ্যোক্তা হতে হলে আপনাকে সাধারন মানুষ থেকে একটু ভিন্নভাবে ভাবতে হবে। এক্ষেত্রে ব্যবসাটি কিভাবে শুরু করা যায়, কিভাবে চালানো যায় এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি, সবকিছুই নিয়েই চিন্তা করতে হয়।
উদ্যোক্তা কাকে বলে
কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় এই চিন্তা ভাবনা থেকেই যদি কোন ব্যক্তি একটি নতুন ব্যবসায় উদ্যোগ শুরু করার ঝুঁকি গ্রহণ করে তাকে উদ্যোক্তা বলা হয়। আবার যিনি তার আত্মকর্মসংস্থানের জন্য নিজের কর্মসংস্থানের চিন্তা করে নতুন কোনো কাজ শুরু করেন তখন ঐ ব্যক্তিকেও উদ্যোক্তা বলা হবে।
উদ্যোগ যে বিষয়েই হোক না কেন সেটি অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্যে হতে হবে এবং সেখানে ঝুঁকি বিদ্যমান থাকবে। যেকোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তিই উদ্যোক্তা হতে পারে, অর্থাৎ যিনি ব্যবসায়ের উদ্যোগ গ্রহণ করেন তিনিই উদ্যোক্তা। উদ্যোক্তারা তাদের ব্যবসার সাফল্য বা ব্যর্থতার জন্য দায়ী থাকে এবং কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় এই চিন্তা ভাবনা থেকে তাদের ধারণাগুলিকে জীবন্ত করার জন্য নিজস্ব সময়, অর্থ এবং সংস্থান বিনিয়োগ করে থাকে। তারা কর্মচারীদের একটি দল পরিচালনা করতে ও নেতৃত্ব দিতে পারে, পাশাপাশি সরবরাহকারী এবং গ্রাহকদের সাথে আলোচনা করে, তাদের ব্যবসা বৃদ্ধি এবং স্কেল করার জন্য কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে।
উদ্যোক্তা হওয়ার গল্প
মানুষের ভাগ্য কখনো রাতারাতি পরিবর্তন হয়ে যায় না একজন সাধারণ মানুষকে পরিবর্তনের জন্য অসীম ধৈর্য ধারণ করে, কঠোর পরিশ্রমের সাথে, সাহসিকতার পরিচয় দিয়ে সামনে এগিয়ে যেতে হয়। কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় এবং ঘুরে দাঁড়ানো যায় এই চিন্তা ভাবনা থেকেই মূলত স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়। কোন কাজের শুরুতে ঝুঁকি থাকবেই কিন্তু সেই ঝুঁকি সামলে নিয়ে, সকল প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যেতে হবে, থেমে গেলে হবে না। নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, হতাশ না হয়ে বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে সাফল্য তবেই ধরা দিবে, আর তাদেরকেই ধরা দিবে যারা বারবার হোঁচট খেয়েও সামনের দিকে এগিয়ে যায়। অনেক উদ্যোক্তার অনুপ্রেরণার গল্প আছে যা বলতে গেলে হয়তো আজ শেষ হবে না তারা প্রমাণ করে দিয়েছেন যে শুন্য থেকে শুরু করে কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায়।
মার্ক জুকারবার্গঃ শূন্য থেকে শুরু করে কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় তাহলে আমাদেরকে মার্ক জুকারবার্গকে দেখতে হবে। মার্ক জুকারবার্গ যার নামটি আমরা সকলেই জানি তিনি 19 বছর বয়সে ফেসবুক প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি মাত্র কয়েক বছরের মধ্যেই বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে তার জায়গা করে নেয়। (সূত্র: ovijatri.com)
ম্যাট মুলানভেগঃ উদ্যোক্তা হওয়ার গল্পটা যদি বলতে হয় ২০০৫ সালে ম্যাট মুল্যানভেদ ২০ বছর বয়সে অটোমেটিক প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে যেখান থেকে ওয়ার্ডপ্রেসের সূচনা হয়। বর্তমানে ইন্টারনেট দুনিয়ার ৯০ ভাগ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। (সূত্র: ovijatri.com)
উদ্যোক্তা হওয়ার উপায়
কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় এই প্রবন্ধটিতে উদ্যোক্তা হবার সেরা ১৬টি উপায় তুলে ধরা হলো:
১. সফল উদ্যোক্তা হওয়ার পূর্বশর্ত হলো পরিকল্পনা করা
২. উপযুক্ত ব্যবসা বাছাই করা
৩. নির্দিষ্ট সেই ব্যবসা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা থাকা
৪. নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ হলো ব্যবসার জন্য ঝুঁকি নেওয়া
৫. প্রচুর পরিশ্রম করা
৬. উদ্যোক্তা হওয়ার আরেকটি উপায় হলো কৌশলী হওয়া
৭. নিজেকে চ্যালেঞ্জ করতে শিখাটাও উদ্যোক্তা হওয়ার জন্য একটি সেরা উপায়
৮. ব্যবসা ও নিজের মাঝে নতুনত্ব নিয়ে আসা
৯. আয়-ব্যয়ের হিসাব রাখা
১০. গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করা
১১. ব্যর্থতার জন্য প্রস্তুত থাকার ও তা মেনে নেওয়ার মানসিকতা তৈরি করা
১২. উদ্যোক্তা হওয়ার ভালো উপায় হলো ভয়কে জয় করা
১৩. টিম তৈরি ও মেনেজ করতে শিখা
১৪. উদ্যোক্তা হওয়ার উপায় হলো প্রচুর সময় দেওয়া
১৫. মার্কেটিং এ সফল হওয়ার উপায় হলো নেটওয়ার্ক তৈরি করা
১৬. সেই সাথে লক্ষ্য স্থির করা
কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়
জীবন বৈচিত্র্যময় আর এই বৈচিত্র্যময় জীবনকে উপভোগ করার জন্য অবিশ্বাস্য কাজ হল উদ্যোক্তা হওয়া। আপনার নিজের ব্যবসায়ের মালিকানাই, শুধু আপনাকে ব্যক্তি স্বাধীনতা দিতে পারবে। কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় এবং সফল উদ্যোক্তা হলে আপনি অন্যের জন্য অনুপ্রেরণা হতে পারবেন। একজন সফল উদ্যোক্তা হতে হলে আপনার অবশ্যই কিছু গুণ থাকা জরুরি। এসব গুণ এবং বৈশিষ্ট্য যদি আপনার মাঝে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি একজন সফল উদ্যোক্তার তালিকায় নিজের নাম লিখতে পারবেন। এখানে সফল উদ্যোক্তা হওয়ার কিছু উপায় ধারাবাহিকভাবে তুলে ধরা হলো:
- সেই কাজটি করুন যেটা আপনাকে আনন্দ দেয়
- নিজে সম্পূর্ণ তৈরি হয়ে কাজে নেমে পড়ুন
- হার্ডওয়ার্ক নয় স্মার্টওয়ার্ক করুন
- ছোট ছোট স্টেপে আপনি এগিয়ে চলুন
- নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন
- আপনি যে ফিল্ডে সেই ফিল্ডের এক্সপার্টদের থেকে শিখুন
- সমস্যা সমাধান করতে শিখুন
- একটি সুন্দর এবং পারফেক্ট টিম তৈরি করুন
- সঠিক নেতৃত্ব দিন
- একভাবে লেগে থাকুন
- প্রচুর পরিশ্রম করুন
- ধৈর্য রাখ ভীষণ জরুরি
- ফেল হওয়া বা হেরে যাওয়া থেকে ভয় পেলে চলবে না
তাই একটি পারফেক্ট ব্যবসার প্ল্যান তৈরি করে কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় এই মিশনে নেমে পড়ুন যা আপনাকে সফল উদ্যোক্তার দ্বারপ্রান্তে নিয়ে যাবে।
উদ্যোক্তা হওয়ার স্বপ্ন
"স্বপ্ন যখন হয় আকাশছোঁয়া মেঘ দেখে তবে কেন ভয় পাওয়া"?
আমরা সবাই স্বপ্ন দেখি, স্বপ্ন নিয়ে বাঁচি, আর ভেতরে পুষে রাখা সেই স্বপ্নটা সবাই পূরণ করতে চাই। কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় এবং উদ্যোক্তা হতে চাইলে আপনাকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে। আপনি রাতে ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখেন আমি এখানে সেই স্বপ্নের কথা বলছি না। আমি সেই স্বপ্নের কথা বলছি যা আপনাকে ঘুমাতে দেয়না, আপনি জেগে জেগে সেই স্বপ্ন দেখেন, আর যে স্বপ্ন আপনাকে জ্ঞানী, গুণী, ধনী, আলোচিত উজ্জ্বল নক্ষত্র বানাবে। মানুষ তার জীবনে কোনো না কোনো স্বপ্নকে পুঁজি করে বেঁচে থাকে। যেই মানুষের মধ্যে কোনো স্বপ্ন নেই সেই মানুষ জীবিত থেকেও মৃত সমতুল্য। একজন উদ্যোক্তার মধ্যে থাকা বড় স্বপ্নই তাকে করতে পারে বিখ্যাত, জননন্দিত, ও বিশ্ববরেণ্য। আপনিও যদি বড় স্বপ্ন দেখতে পারেন তবে আপনিও হতে পারেন আলোকিত মানুষদের মধ্যে একজন।
উদ্যোক্তা হওয়ার আইডিয়া
কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় এবং একজন উদ্যোক্তা হতে হলে আপনাকে সবসময় নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হবে। নতুন নতুন আইডিয়া ছাড়া কোন ব্যবসাকে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। কিন্তু বেশিরভাগ উদ্যোক্তারাই কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় এবং নতুন কি নিয়ে ব্যবসা শুরু করবে তার আইডিয়া সংকটে থাকে। নতুনদের জন্য বলছি, যারা এখনও অনেকের কাছ থেকে জেনে শুনে কিংবা গুগলে সার্চ করেও কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় এবং উদ্যোক্তা হওয়ার নতুন কোন আইডিয়ার কুল কিনারা করতে পারেন নি, তারা চোখ বুলিয়ে দেখে নিতে পারেন ৫টি সেরা টিপস।
১. সবার সাথে কথা বলুন: নতুন কোন আইডিয়া খুঁজে বের করতে আর ঘরে বসে না থেকে বেড়িয়ে পরুন। কথা বলে দেখুন আপনার আশে পাশের মানুষগুলোর সাথে। তাদের কাছ থেকে শুনে, তাদের সাথে কথা বলে বের হয়ে যাবে নতুন অনেক আইডিয়া। বাংলাদেশের এলাকা ভিত্তিতে একেক জায়গায় ব্যবসা করতে গিয়ে টাকার পরিমাণও কম বেশি হয়। তাই বাজেট তৈরি করতে বেশ কিছু অভিজ্ঞ মানুষের পরামর্শ নেয়াটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে।
৩. সমস্যাকে সম্ভাবনায় পরিণত করুন: বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে ব্যবসা করতে হলে অনেক গুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হয়। যে কোন সময় যে কোন বিষয়ে সমস্যা আসতে পারে। শুধু বড় সমস্যার দিকে তাকালেই হবে না, ছোটখাটো সমস্যার সমাধানও আপনার জন্য অনেক উপকারে আসতে পারে।
৪. অপরিচিত মার্কেটের কথা মাথায় রাখা: ‘জেসিসি জামিল কমিক্স’ এর ব্যবসা শুরু করে একেএম আলমগির খান বর্তমানে বেশ জনপ্রিয়। ছোটবেলা তিনি যেমন কমিক্স পড়ে সময় কাটিয়েছেন এখনকার বাচ্চারাও যেন তেমন শৈশবের স্বাদ পেতে পারে এমনটাই চেয়েছিলেন তিনি। এরপর এমন একটি অপরিচিত মার্কেটের কথা মাথায় রেখে কমিক্স ব্যবসা চালিয়ে গিয়েছেন জামিল। এখন তিনি জেসিসি কমিকনের মত বিভিন্ন ইভেন্টেরও আয়োজন করে থাকে। ফেসবুকে তাদের প্রায় পাঁচ হাজার ফলোয়ারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন জেসিসি।
৫. সম্ভাবনাময় ব্যবসা হোক শুরু: অনেক সময়ই পরিবেশ এবং পারিপার্শ্বিকতা আপনাকে বুঝিয়ে দেয় কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় এবং কোন ব্যবসা ভবিষ্যতে ভালো চাহিদা সৃষ্টি করতে পারে। অনেক ধরণের ব্যবসায়িক বুদ্ধিইতো আমাদের মাথায় আসে, কিন্তু হিসাব নিকাশ করে দেখা যায় যে বেশীর ভাগ আইডিয়াই সফল করতে অনেক বেশী সময়, অবকাঠামো, মূলধন এবং জনবলের প্রয়োজন হয়। তবে যত বাধাই থাকুক; পরিস্থিতি, ব্যবসার ধরণ, সাম্প্রতিক এবং ভবিষ্যতের মার্কেট বিশ্লেষণের পর সাহস করে নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠা করতে এখনই আপনাকে কাজ শুরু করে দিতে হবে।
নতুন উদ্যোক্তা কিভাবে সৃষ্টি হয়
অপার সম্ভাবনার উৎস নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের এই বাংলাদেশ। উদ্যোক্তা হলো আমাদের সমাজে উদ্ভাবনী ক্ষমতা, অমিত তেজ ও সাহস, কর্মস্পৃহা ও কর্মক্ষমতা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় এবং উদ্যোক্তা হওয়ার প্রথম ও প্রধান পূর্বশর্ত হলো নিজের মধ্যে সৃজনশীল মানসিকতা লালন করা। আমরা যদি দেখি আমাদের দেশের চারুকলার ছাত্রদের, তাহলে দেখব যে তাঁদের মতো এত সৃজনশীল খুব কম মানুষই হয়। নতুন কিছু সৃষ্টি করার মতো একটা সুন্দর মানসিকতা তাঁরা প্রায় প্রত্যেকেই নিজের মধ্যে লালন করেন থাকেন। কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় এবং নতুন উদ্যোক্তা কিভাবে সৃষ্টি হয় আজ যেনে নেওয়া যাক তেমন কয়েকটি বিষয়:
- অভিজ্ঞ পরামর্শদাতাদের কথা শুনুন ও বুঝুন
- যতটা পারেন বেশি বেশি পড়ুন
- উদ্যোক্তা হওয়ার প্রতিটি ইভেন্টে যোগ দিন
- নিত্যনতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন
- প্রতিদিন আপনার লক্ষ্য নিয়ে ভাবুন
- ব্যবসায়ের প্রতিটি অংশ বোঝার চেষ্টা করুন
- নিজেকে আরো বেশি সুশৃঙ্খল করুন
- কথা বলার আগে শুনুন বেশি
পৃথিবীর কাল পরিক্রমায় উদ্যোক্তারা এনে দিয়েছে পরিবর্তনের নতুন ধারা। সময়ের স্রোতধারায় আধুনিক বিশ্বের সঙ্গে সেতুবন্ধন রচনা করেছে এই উদ্যোক্তারা। তাই বিশিষ্টজনেরা উদ্যোক্তাদের মাঝেই খুঁজে পেয়েছেন অমিত সম্ভাবনার নতুন এক একটি পথ।
নারী উদ্যোক্তা হওয়ার উপায়
পুরুষদের পাশাপাশি পেশাজীবনেও সফলতার সঙ্গে সমানতালে এগিয়ে যাচ্ছে নারীরা। চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসাবেও এগিয়ে এসেছে তারা। বিশেষজ্ঞরা কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় এবং নারী উদ্যোক্তা হওয়ার উপায় হিসাবে দিয়েছেন কিছু কার্যকর পরামর্শ:
যোগাযোগকে কাজে লাগানো: কর্মজীবনে সবারই বহু শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পরিচয় ঘটে থাকে। এদের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমে হিসাবে গড়ে ওঠে নেটওয়ার্ক। কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় নারীদের এমন অভিজ্ঞ পরামর্শদাতা ও শুভাকাঙ্ক্ষীর সংস্পর্শে থাকতে হবে যারা ব্যবসা সংক্রান্ত নানা জটিলতা নিরসনে সুপরামর্শ দেবেন। নেটওয়ার্ককে কাজে লাগানোর লক্ষ্য ও সুষ্ঠু পরিকল্পনা মাথায় রাখা উচিত।
পারদর্শীতাকে কাজে লাগানো: বিশ্বজুড়ে ব্যবসায়ীদের কাছে বিখ্যাতরা রোল মডেল হয়ে থাকেন। তবে এক্ষেত্রে নারীদের এমন অনুকরণীয় এবং অনুস্মরণীয়দের যথেষ্ট অভাব রয়েছে। নারীরা যেসব বিষয়ে পারদর্শী এবং আগ্রহী সেসব ক্ষেত্রেই কাজ করা উচিত যাতে তারা পছন্দের কাজে অভিজ্ঞতা, দক্ষতা অর্জন এবং পরিচিত মহল গড়ে তুলতে পারেন।
সময়ের সদ্ব্যবহার: নারীদের সব কাজের জন্য সময় বের করা খুব কঠিন একটি বিষয়। সংসার সামলানো থেকে শুরু করে ব্যবসার এত এত কাজ কীভাবে সম্ভব? কিন্তু এ বিষয়টি সাধারণ যে, জীবনে অনেক কাজ দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হয়। প্রতিদিনের কাজে বাড়তি কিছু যোগ হতেই পারে আর কাজটি পছন্দের হলে তো কথাই নেই। কাজেই তার জন্য আপনাকে কিছু সময় আলাদা করে রাখতে হবে।
কিভাবে ক্ষুদ্র উদ্যোক্তা হওয়া যায়
মানুষ ছোট থেকেই বড় হয়, কেউ একধাপে বড় হয় না বা বড় হয়েই জন্ম নেয় না, কাজেই সততা, নিষ্ঠা ও একাগ্রতার সাথে কাজ করে যান, সময়ই আপনাকে একদিন ক্ষুদ্র উদ্যোক্তা থেকে উদ্যোক্তা বানিয়ে দিবে। বিল গেটস ধীরে ধীরে সফটওয়্যার এর উদ্যোক্তা হয়ে উঠেছেন, পাঠাও ধীরে ধীরে নিজেদের অবস্থান দৃঢ় করে নিয়েছে। বর্তমানে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ব্যবসায়ের রয়েছে অনেক অবদান। যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্যের ভূমিকা অপরিসীম। কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় এবং ক্ষুদ্র উদ্যোক্তা হতে হলে নিচের পরামর্শ গুলো আপনার জন্যই:
- স্বল্পমেয়াদী পরিকল্পনাগ্রহণ
- সহজ নিয়ন্ত্রণ ব্যবস্থা
- স্বাধীন ব্যবস্থাপনা
- এলাকাভিত্তিক কার্যক্রম পরিচালনা
- কম সংখ্যক কর্মী নিয়োগ
- স্থানীয় কাঁচামালের ব্যবহার করা
- দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা
- ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখা
আমাদের শেষ কথা
তাহলে বন্ধুরা, আশা করছি কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় এবং নতুন উদ্যোক্তা হতে হলে কি করবেন বিষয়টি আপনাদের ইতিমধ্য স্পষ্টভাবে জানা হয়েছে। এমনিতে, উদ্যোক্তা হওয়ার উপায় বলে আসলে কিছুই নেই, যেকোনো ব্যক্তি একজন উদ্যোক্তা হিসাবে ব্যবসা শুরু করতে পারেন। তবে, উদ্যোক্তার প্রক্রিয়াতে আপনাকে কিছু স্টেপ বা ধাপ অনুসরণ করে কাজ শুরু করতে হবে যেগুলোর বিষয়ে সবটা উপরে আলোচনা করা হয়েছে।
তো বন্ধুরা “কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায়“, এই প্রবন্ধটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এটি অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন। এছাড়া, প্রবন্ধ সম্পর্কিত যেকোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
