পরীক্ষার আগে করণীয় - পরীক্ষার আগের রাতে করনীয়

পরীক্ষার আগে করণীয় ও পরীক্ষার আগের রাতে করনীয় কি এটা নিয়ে কি আপনি চিন্তিত? তাহলে এই প্রবন্ধটি আপনার জন্যই। একজন শিক্ষার্থীর জন্য পরীক্ষার আগে করণীয় ও পরীক্ষার আগের রাতে করনীয় কি তা জানা খুবই গুরুত্বপূর্ণ।

তাহলে চলুন আর দেরি না করে পরীক্ষার আগে করণীয় ও পরীক্ষার আগের রাতে করনীয় কি তা বিস্তারিত জেনে নেই।

পোস্ট সূচীপত্র: পরীক্ষার আগে করণীয় - পরীক্ষার আগের রাতে করনীয়

অল্প সময়ে পরীক্ষায় ভালো করার উপায়

অল্প সময়ে পরীক্ষায় ভালো করার উপায় যদি বলতেই হয় তাহলে বলব আপনাকে প্রচুর লেখালেখি করতে হবে। অর্থাৎ পড়ার পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণে লিখতে হবে। আমরা আমাদের আশেপাশে অনেক কেই দেখে থাকি যারা অনেক পড়াশোনা করে কিন্তু লিখার অভ্যাস নেই, যার ফলে পরীক্ষার খাতায় অনেক বেশি পরিমাণ বানান ভুল হয়ে যায় আর লেখাটাও খারাপ হয় যার ফলশ্রুতিতে পরীক্ষা শেষে ভালো নম্বর বা ফলাফল আশা করা যায় না। তাই বলছি ভালো পড়াশোনার পাশাপাশি ভালো লিখার অভ্যাস করুন তাহলে শুধু নিজেই নিজের ভুলগুলো ধরতে পারবেন আর আপনি যেমনটি আশা করবেন পরীক্ষার খাতায় ঠিক তেমনটাই নাম্বার পাবেন।

পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিব

পরীক্ষার জন্য আপনার সেরা প্রস্তুতিটাই দরকার। প্রত্যেক শিক্ষার্থী পরীক্ষায় প্রস্তুতির পূর্বে কিছু কৌশল অবলম্বন করে থাকে। তাহলে চলুন পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিব তা জেনে নেই।

নির্দিষ্ট রুটিন করে পড়ুন: একজন শিক্ষার্থীর সঠিক প্রস্তুতির চাবিকাঠি হল সঠিক সময় নির্দেশনা। আর তার জন্য একটা রুটিন এর মধ্যে থাকা অত্যন্ত জরুরী। প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা সময় ভাগ করে নিয়ে একটি রুটিন তৈরি করে ফেলুন। এতে করে সকল বিষয়কে সমান গুরুত্ব দিয়ে পড়াটাও সহজভাবে করা যায়।

আরও পড়ুন:

অপেক্ষাকৃত কঠিন পড়াগুলো ঘুমানোর আগে পড়ুন: কোন বিষয়ের পড়া যদি একটু কঠিন এবং বর্ণনামূলক হয় তাহলে সেটা ঘুমানোর আগে পড়া উচিত। বিশেষজ্ঞদের মতে এতে মস্তিষ্কে পড়াটি দীর্ঘস্থায়ী হয় এবং ঘুম থেকে যখন আপনি উঠবেন ঠিক তখন পড়াটা মনে করা সহজ হয়।

নিজের উপর আস্থা তৈরি করুন: আপনি পারবেন, আর আপনাকে দিয়েই  হবে এই সাহসটা রেখে সামনের দিকে এগিয়ে যান। অনুশীলনে মনোযোগ দিন আর পরীক্ষার উত্তরপত্রে আত্মবিশ্বাসের সাথে প্রতিটি প্রশ্নের উত্তর লিখুন।

এক মাসে পরীক্ষার প্রস্তুতি

বিশেষজ্ঞরা মনে করেন কোন একটি বিষয় তা যত কঠিনই হোক না কেন ভালোভাবে আয়ত্ত করার জন্য ২০ ঘন্টা সময়ই যথেষ্ট। আপনি যদি দৈনিক ১ ঘণ্টা করে পড়েন তাহলে ২০ দিনে ২০ ঘন্টা হয়ে যায়। আর একজন শিক্ষার্থী পরীক্ষার আগে ১ থেকে দেড় মাস সময় এমনিতেই পায়। তারপরেও আমরা ভালো ফলাফল করতে পারছিনা কিন্তু কেন?

উত্তরটা যদি খুঁজতেই হয় তাহলে আসল সত্য এটা যে কোন একটা বিষয়ের উপর আমরা কখনোই ২০ ঘন্টা সময় ব্যয় করি না। আমরা যদি এটি করতে পারতাম তাহলে অবশ্যই ভালো ফলাফল আশা করা যেত। মনে করুন এইভাবে ২০ দিন পড়ার পরে আপনার সিলেবাস শেষ। আপনার প্রশ্ন হতে পারে তাহলে বাকি ১০ দিন আপনি কি করবেন? ব্যাকবেঞ্চাররা উত্তর দিচ্ছেন যে বাকি ১০ দিন তারা ঘুমিয়ে, আড্ডা দিয়ে কাটাবে। আসলে বিষয়টি তেমন না এই ১০ টি দিন আপনি থেমে থেমে পড়েন, রিলাক্স করে পড়েন। বারবার রিভিশন দিন। তাহলে ইনশাআল্লাহ ১ মাসে আপনার একটি ভালো প্রিপারেশন হয়ে যাবে।

পরীক্ষার আগে করণীয়

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার আগে করণীয় কি এই বিষয় নিয়ে আপনারা হয়তো চিন্তিত তাই না? তাহলে চলুন একজন শিক্ষার্থী হিসেবে পরীক্ষার আগে করণীয় কি তা জেনে নেই। একজন শিক্ষার্থীর কাছে পরীক্ষা মানেই যেন একটা ভীতিকর বিষয় আর বোর্ড পরীক্ষা হলে তো কোন কথাই নেই। সাধারণত স্কুল ও বোর্ডের পরীক্ষায় আলাদা করে দেখার কিছু নেই। তাই নার্ভাস না হয়ে সাহস রাখাটা জরুরী। তবে এক্ষেত্রে একজন শিক্ষার্থীকে একটু বেশি সিরিয়াসনেস ও সিনসিয়ারিটি হওয়া প্রয়োজন। কেননা, স্কুল পরীক্ষা খারাপ হলে তা পরেরবার শোধরানোর সুযোগ থাকে কিন্তু বোর্ড পরীক্ষাতে শোধরানোর কোন সুযোগ নেই।

আরও পড়ুন:

তাই ভালো ফলাফলের জন্য একজন শিক্ষার্থীর পরীক্ষার আগে করণীয় হলো তাকে অবশ্যই পরিকল্পিত উপায়ে পড়াশোনা করে সামনে এগিয়ে যেতে হবে।

পরীক্ষার আগের রাতে করনীয়

একজন পরীক্ষার্থীর জন্য পরীক্ষার আগের রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরীক্ষার আগের রাতে কোনোপ্রকার দুশ্চিন্তা করা যাবে না। যত তাড়াতাড়ি পৰ যায় পড়াশোনা শেষ করে ঘুমাতে যাওয়া উচিত। কেননা, রাতে ঘুম ভালো হবে তো মাথা তত বেশি ফ্রেশ থাকবে। আপনি যখন ঘুমাতে যাবেন তার পূর্বে পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় জিনিসপত্র যেমন: আপনার স্কেল, আপনার প্রবেশপত্র এবং আপনার পেনবক্স ইত্যাদি গুছিয়ে নিতে হবে।

তবে পরীক্ষার আগের রাতে ১০ থেকে ১১ টার বেশি রাত জাগা উচিত নয়।

পরীক্ষার আগে দোয়া

পরীক্ষার আগে আল্লাহর উপর বিশ্বাস রেখে এই দোয়াটি পাঠ করলে আপনার মনের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে।

আরবি উচ্চারণ👉وَ مَنۡ یَّتَوَکَّلۡ عَلَی اللّٰهِ فَهُوَ حَسۡبُهٗ ؕ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمۡرِهٖ

বাংলা অর্থ 👉 যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তাঁর উদ্দেশ্য পূর্ণ করবেই।’ (সুরা ত্বালাক : আয়াত ৩০)

আরও পড়ুন:

সুতরাং প্রত্যেক পরীক্ষার্থীকে আল্লাহর উপর বিশ্বাস রেখে ভরসা করে এবং কোরআনের সকল নির্দেশনা গুলি মেনে চলতে হবে। তাহলে পরীক্ষায় অবশ্যই একটি ভালো ফলাফল আশা করা যায়।

পরীক্ষার হলে করণীয়

একজন পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়া উচিত। তারপর নিজের আসনটি খুঁজে কিছুক্ষণ মাথা ঠান্ডা করে বসে থাকতে হবে। পরীক্ষার খাতা পাওয়া মাত্রই খুব সতর্কভাবে প্রবেশপত্র ও নিবন্ধনপত্রের সঙ্গে হুবহু মিল রেখে আপনার নাম, রোল, সিরিয়াল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি কালো বলপয়েন্ট দিয়ে পূরণ করতে হবে।

পরীক্ষার্থীকে অবশ্যই অতিরিক্ত খাতাটি মূল খাতার সঙ্গে সংযুক্ত করতে হবে। এ ক্ষেত্রে সে অতিরিক্ত খাতার সিরিয়াল ঠিক রাখার জন্য অতিরিক্ত প্রতিটি খাতার ওপরে ক্রমিক নম্বর লিখে নিতে পারে। এতে করে তার খাতা সাজাতে সুবিধা হবে।

শেষ কথা

পরীক্ষা ভীতি কাটানোর ভালো উপায় আপনাকে আগে থেকেই নিয়মমাফিক পড়তে হবে। আপনি যদি বছরের শুরু থেকেই নির্দিষ্ট একটি রুটিন মাফিক পড়াশোনা করে থাকেন তাহলে  পরবর্তী সময়ে পরীক্ষা ভীতি কেটে যাবে। একদম সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কিংবা সন্ধ্যা থেকে শুরু করে ভোর পর্যন্ত পড়ালেখার কোন প্রয়োজন নেই। আপনি যদি পড়ালেখার জন্য দৈনিক ৬ থেকে ৮ ঘণ্টা সময় ব্যয় করেন এটাই যথেষ্ট। আর এ সময়টুকু যে একটানা পড়তে হবে এমন কোন কথা নেই। সময় ভাগ করে রুটিনমাফিক পড়লে  অবশ্যই ভালো ফলাফল আসবে। 

তো বন্ধুরা এই প্রবন্ধটি পড়ার কারণে আপনারা ইতিমধ্য পরীক্ষার আগে করণীয় ও পরীক্ষার আগের রাতে করনীয় কি তা নিশ্চয়ই জানতে পেরেছেন। এই প্রবন্ধটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন। সেই সাথে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন